1 Answers

'ক' সাহেব তার নির্বাচনি প্রচারণায় সংস্কৃতির রাজনৈতিক উপাদান ব্যবহার করেছেন। 

বাংলাদেশের সংস্কৃতিতে রাজনৈতিক উপাদানগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। নির্বাচনের আগ মুহূর্তে প্রার্থী ও ভোটারদের মধ্যে অন্যরকম একটি অনুভূতি এবং উত্তেজনা কাজ করে। কেননা আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল ঘটে। ভোটদান, সভা-সমাবেশ, মিছিল, হরতাল, অবরোধ ইত্যাদি আমাদের রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়।

'ক' সাহেবও নির্বাচনের আগে তার এলাকার বিভিন্ন স্থানে সভা- সমাবেশ করেন এবং জনগণকে নানা প্রতিশ্রুতির আশা দিয়ে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তাই বলা যায়, 'ক' সাহেব তার নির্বাচনি প্রচারণায় সংস্কৃতির রাজনৈতিক উপাদান ব্যবহার করেছেন।

4 views

Related Questions