1 Answers

উদ্দীপকের কৃষক সুজন মিয়া আরো কয়েকজন কৃষকের সহায়তায় বনজ বৃক্ষের চারা রোপণ করে যা কৃষির সামাজিক বনায়ন ক্ষেত্রের অন্তর্ভুক্ত।

দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে কোনো এলাকার জনসাধারণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বসতবাড়ি, রাস্তা, বাঁধ, খাস জমি এবং বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তোলা বনায়নকে সামাজিক বনায়ন বলে। সামাজিক বনায়নের ক্ষেত্রে যে এলাকায় বনায়ন করা হবে সে এলাকার জনগণের মধ্য থেকে ভূমিহীন কৃষক, দুস্থ মহিলা, অনগ্রসর জনগোষ্ঠী, অসচ্ছল মুক্তিযোদ্ধা ও প্রান্তিক কৃষকদের নিয়ে দল গঠন করতে হয়। সামাজিক বনায়নে অংশগ্রহণকারী জনগণের ভোগের অধিকার নিশ্চিত করতে চুক্তিনামা করা হয়। তারা বন অধিদপ্তরের সাথে যৌথ কর্মপরিকল্পনা তৈরি করে। চুক্তিনামায় উল্লিখিত প্রত্যেক উপকারভোগী সমান হারে লভ্যাংশ পান। এছাড়া এই বন থেকে প্রাপ্ত ডালপালা, ফল, কৃষিজাত ফসল ইত্যাদি উপকারভোগীরা পেয়ে থাকেন। উপকারভোগীরা বৃক্ষ রোপণ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করে থাকেন। গবাদিপশুর আক্রমণ রোধে উপকারভোগী জনগণ বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করেন।

অতএব, উল্লিখিত আলোচনার মাধ্যমে কৃষির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র সামাজিক বনায়ন সম্পর্কে জানা যায়।

5 views

Related Questions