1 Answers

আজগর সাহেব ও রফিক সাহেব যে প্রতিষ্ঠানের সাহায্য নেন, সেটি হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)। BARC-এর কার্যাবলি ও উদ্দেশ্যগুলো হলো-

i. কৃষি সম্পর্কিত জাতীয় নীতিমালার ভিত্তিতে গবেষণার বিষয়াবলি এবং কৃষি সম্প্রসারণ সংস্থাসমূহের কর্মকাণ্ড সমন্বয়ে সহায়ক ভূমিকা পালন করা। 

ii. কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় গবেষণার পরিকল্পনা প্রণয়ন ও অগ্রাধিকার নির্ধারণ করা। 

iii. কৃষিক্ষেত্রে বিদ্যমান সমস্যার সমাধান ও সম্ভাবনা নিরূপণ করা। 

iv. কৃষি গবেষণার ক্ষেত্রে বিদেশি সহায়তার কার্যকর ব্যবহার সম্পর্কে সরকারকে পরামর্শ প্রদান করা। 

V. প্রত্যেক ইনস্টিটিউটের নিজস্ব তহবিলভিত্তিক গবেষণা প্রস্তাব এবং তার বাস্তবায়ন কার্যক্রমের বাজেট, ঐ ইনস্টিটিউটের বোর্ড অব ম্যানেজমেন্টের নিকট উপস্থাপনের পূর্বে পরীক্ষা এবং মূল্যায়নক্রমে সে সম্পর্কে প্রয়োজনীয় সুপারিশ করা। 

vi. গবেষণার মান নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিটি ইনস্টিটিউটের গৃহীত কার্যক্রম এবং চলমান কার্যাবলির অগ্রগতি পরীক্ষা করা। 

vii. নতুন গবেষণা প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র, গবেষণাস্থল, গ্রন্থাগার, তথ্য কেন্দ্র, জাদুঘর, হারবেরিয়াম, জার্মপ্লাজম প্রতিষ্ঠার বিষয়ে সরকারকে সুপারিশ করা। 

viii. এছাড়া কৃষি গবেষণা সিস্টেমের গবেষণা প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ উন্নয়নের কাজ সম্পাদন করা।

উল্লিখিত আলোচনার মাধ্যমে আমরা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (BARC) কার্যাবলি ও উদ্দেশ্য সম্পর্কে জানতে পারি।

5 views

Related Questions