1 Answers

আসিফ মুগ ডাল চাষের জন্য যে প্রতিষ্ঠানের সাথে দেখা করতে গিয়েছিল তা হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) |

এর কার্যাবলি হলো-

i. ফসলের নতুন নতুন জাত নির্বাচন, উদ্ভাবন ও উন্নয়ন সাধন করা। 

ii. নির্বাচিত ও উদ্ভাবিত ফসলের জাতসমূহ চাষাবাদের জন্য অনুমোদনের ব্যবস্থা করা। 

iii. বিভিন্ন গবেষণা প্রকল্প তদারকীকরণ ও পরামর্শ প্রদান। 

iv. সেচ প্রযুক্তি উদ্ভাবন এবং এই প্রযুক্তি গ্রহণে কৃষককে অনুপ্রাণিত করা। 

V. সার ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন এবং এই প্রযুক্তি গ্রহণে কৃষককে অনুপ্রাণিত করা। 

vi. মাটির উর্বরতা রক্ষা ও উন্নয়ন। 

vii. কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার কৌশল উদ্ভাবন করা। 

viii. কৃষি উন্নয়ন বিষয়ক সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা প্রভৃতির আয়োজন।

ix. পুস্তিকা, ম্যানুয়াল, প্রতিবেদন, জার্নাল প্রভৃতি প্রকাশ করা। 

Χ. দেশের চাহিদাভিত্তিক কৃষি গবেষণা পরিচালনা করা।

উপরিল্লিখিত কার্যাবলি BARI করে থাকে যা দেশের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

4 views

Related Questions