1 Answers
উদ্দীপকের জলিল সার সংগ্রহ করতে যে প্রতিষ্ঠানে গিয়েছিল তা হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)। কৃষি উন্নয়ন ও এর আধুনিকীকরণে বিএডিসি বিভিন্ন কার্য সম্পাদন করছে। এ সংস্থাটি বিভিন্ন সার উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে সরাসরি সার সংগ্রহ করে পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে সরবরাহ করে। সংস্থার মাঠ শাখার বীজ উৎপাদন উপশাখা উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন ভিত্তি বীজ, রেজিস্টার্ড বীজ ও প্রত্যায়িত বীজ উৎপাদন করে। এরপর উন্নত মানসম্পন্ন প্যাকেটজাত বীজ নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সরবরাহ করে। নির্ধারিত ভাড়ায় বিভিন্ন কৃষি যন্ত্র ও সেচ উপকরণ কৃষকরা বিএডিসি থেকে পেয়ে থাকেন। বিএডিসি (BADC) সেচ সম্প্রসারণে সম্প্রতি গ্রাউন্ড ওয়াটার জোনিং ম্যাপ প্রবর্তন করেছে। এটি বাংলাদেশের ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনায় ব্যবহৃত প্রথম ডিজিটাল ম্যাপ। এছাড়া ভূউপরিস্থ ও ভূগর্ভস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং মানসম্পন্ন সার আমদানি ও বিতরণ কার্যক্রমগুলো বাস্তবায়ন করে। BADC সার, বীজ, চাষযন্ত্র, সেচযন্ত্র, পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্র প্রভৃতি উপকরণ সংগ্রহ ও সরবরাহের ব্যবস্থা করে কৃষকের চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তাই এদেশের কৃষির প্রেক্ষাপটে প্রতিষ্ঠনটির ভূমিকা অনস্বীকার্য।