1 Answers
উদ্দীপকে জনাব জলিল পরিকল্পনা প্রণয়নে রাজনৈতিক পরিবেশের দিকটি বিবেচনা করেননি।
দেশের সামগ্রিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা ও পরিকল্পনা প্রণয়নে বিবেচ্য একটি দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি কাঠামো এবং শাসনব্যবস্থা প্রভৃতি নিয়ে রাজনৈতিক পরিবেশ গঠিত।
উদ্দীপকে জনাব জলিল রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও প্রচুর পরিমাণে কাপড় মজুদ করে রাখেন। ফলে অতিরিক্ত কাপড় অবিক্রীত থেকে যায় এবং ব্যয় বৃদ্ধি পায়। অর্থাৎ জনাব জলিল পরিকল্পনা প্রণয়নে রাজনৈতিক দিকটি বিবেচনা করেন নি। পরিকল্পনাকে ফলপ্রসূ করতে হলে দেশের রাজনৈতিক অবস্থা পর্যালোচনা করা আবশ্যক। রাজনৈতিক অবস্থা যদি ভালো থাকে তবে পরিকল্পনা নিতে অনেক সুবিধা হয়। অন্যথায় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কষ্টসাধ্য হয়ে পড়ে। রাজনৈতিক পরিবেশ তথা হরতাল, ধর্মঘট, অবরোধ, রাজনৈতিক দল ও তাদের মতাদর্শ, অবস্থা ইত্যাদি নিয়ে প্রতিষ্ঠানের পরিকল্পনাকে প্রভাবিত করে। তাই বলা যায়, জনাব জলিল পরিকল্পনা প্রণয়নে রাজনৈতিক পরিবেশের দিকটি বিবেচনা করেননি।