1 Answers
উদ্দীপকে জনাব তারিক হাসান মেয়াদভিত্তিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেছেন।
পাঁচ বছরের অধিক যেকোনো সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে।
উদ্দীপকে জনাব তারিক হাসান তাঁর প্রতিষ্ঠিত সিমেন্ট কোম্পানির উৎপাদন কাজের জন্য ১০ বছরের একটি পরিকল্পনা গ্রহণ করেন। সাধারণত পাঁচ বছরের অধিক সময়ের জন্য পরিকল্পনাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে গণ্য করা হয়। জনাব তারিক তার প্রতিষ্ঠানের উৎপাদন কাজের জন্য ১০ বছরের পরিকল্পনা গ্রহণ করায় এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
4 views
Answered