জনাব রহমান পোল্ট্রি ফার্মের বিক্রয়ের ক্ষেত্রে কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
জনাব রহমান পোল্ট্রি ফার্মের বিক্রয়ের ক্ষেত্রে লক্ষ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেন।
যে পরিকল্পনা নির্ধারিত ফল লাভের উদ্দেশ্যে প্রণীত হয় তাকে লক্ষ্য বলে। ফল নির্ধারণ করে লক্ষ্য অর্জনের চেষ্টা করা হলে সফল হওয়ার সম্ভাবনা থাকে। পূর্ব থেকেই ফল নির্ধারিত থাকায় কর্মীরা তা অর্জনে সক্ষম হয়।
উদ্দীপকে জনাব রহমান একটি পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করেন। তার এ পোল্ট্রি ফার্ম থেকে ১০ লাখ মুরগি বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। এ থেকে বলা যায়, জনাব রহমান পোল্ট্রি ফার্মে রিক্রয়ের ক্ষেত্রে লক্ষ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেন।
5 views
Answered