1 Answers

উদ্দীপকে জনাব সেলিম উদ্দীপনামূলক সহায়তা দেখে পোল্ট্রি ও মৎস্য ব্যবসায়ে আগ্রহী হয়ে উঠেছিলেন।

একজন সম্ভাব্য উদ্যোক্তাকে ব্যবসায় গঠনে আগ্রহী করতে ও প্রয়োজনীয় তথ্য দিতে যে সকল সেবা সুবিধার প্রয়োজন হয় তাকে উদ্দীপনামূলক সহায়তা বলে। যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা প্রভৃতি প্রতিষ্ঠান উদ্দীপনামূলক সহায়তা প্রদান করে থাকে।

উদ্দীপকের জনাব সেলিম জেলা মৎস্য কর্মকর্তার পরামর্শে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে একটি পোল্ট্রি ও মৎস্য খামার প্রতিষ্ঠা করেন। এছাড়াও রেডিও, টেলিভিশনেও বিভিন্ন প্রকল্প প্রণয়নের সহায়তা জেনে তিনি আরও আগ্রহী হয়ে ওঠেন। স্বল্প সময়ের মধ্যে তিনি খামারে সাফল্য অর্জন করেন। তার এ সাফল্যের পেছনে যুব উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা অপরিসীম। যেহেতু যুব উন্নয়নের প্রশিক্ষণ পেয়ে তিনি পোল্ট্রি ও মৎস্য ব্যবসায়ে আগ্রহী হন তাই বলা যায় তিনি উদ্দীপনামূলক সহায়তা দেখে উক্ত ব্যবসায়ে আগ্রহী হোন।

5 views

Related Questions