1 Answers
জনাব 'A' এর ব্যবসায়ে স্থানগত উপযোগ সৃষ্টি হয়।
কোনো এক স্থানের পণ্য পরিবহনের মাধ্যমে অন্য স্থানে আনার ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলা হয়।
উদ্দীপকে দেখা যায়, জনাব 'A' আমের মৌসুমে রাজশাহী থেকে আম কিনে ঢাকায় বিক্রি করেন। রাজশাহীতে আমের অধিক ফলনের কারণে মৌসুমে সস্তায় আম ক্রয় করা সম্ভব হয়। অন্যদিকে ঢাকায় অধিক লোকের বসবাস বিধায় আমের চাহিদা প্রচুর। আর আমের এই চাহিদার কারণে পণ্যের স্থান পরিবর্তনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা সম্ভব হয়। মূলত স্থানগত দামের তথা চাহিদার তারতম্যকে কাজে লাগিয়ে জনাব A ব্যবসায় করেন। তাই বলা যায়, জনাব 'A' এর ব্যবসায়ে স্থানগত উপযোগ সৃষ্টি হয়।
5 views
Answered