1 Answers

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করেছে।

গুদামজাতকরণের মাধ্যমে পণ্যদ্রব্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে একসময়ের পণ্য অন্য সময়ে ব্যবহার করা যায়। পণ্যদ্রব্য নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রেখে মুনাফা বৃদ্ধি করা যায় সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে।

উদ্দীপকে ঢাকার সাভারে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় অবস্থিত 'রবিন ফ্যাশন ওয়‍্যার' একটি সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে উল সংগ্রহ করে সোয়েটার তৈরি করে এবং শীতকালে তা প্রতিষ্ঠানটি সময়গত উপযোগ সৃষ্টি করেছে। কারণ সময়মতো উপযোগ সৃষ্টির মাধ্যমেই একসময়ের উৎপাদিত পণ্য অন্য সময়ে ব্যবহার করা যায়। তাই বলা যায়, উক্ত প্রতিষ্ঠানটি সময়গত উপযোগ সৃষ্টি করেছে।

5 views

Related Questions