1 Answers
উদ্দীপকে জনাব তানভীর কর্তৃক সম্পাদিত কার্যক্রম হতে স্থানগত, কালগত, রূপগত ও স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়।
পরিবহনের মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদন স্থান হতে ভোক্তার অবস্থানে পৌঁছার ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। আর গুদামজাতকরণের মাধ্যমে বছরের সব সময় পণ্য সরবরাহের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে কালগত উপযোগ বলে। তাছাড়া যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্যের আকৃতিগত পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। আর উল্লেখ্য যে, বিক্রেতা অর্থের বিনিময়ে ক্রেতাকে পণ্যের স্বত্ব হস্তান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করে তাকে স্বত্বগত উপযোগ বলে।
উদ্দীপকে দেখা যায়, মি, তানভীর দিনাজপুর হতে ধান সংগ্রহ করে চট্টগ্রামে সংরক্ষণ করেন। পরে চাল তৈরি করে সারা বছর বাজারে বিক্রয় করেন। মি. তানভীর ধান দিনাজপুর হতে চট্টগ্রামে আনার মধ্য দিয়ে স্থানগত উপযোগ এবং গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণের মধ্য দিয়ে কালগত উপযোগ সৃষ্টি করেন। তাছাড়া তিনি ধানকে প্রক্রিয়া করে চাল উৎপাদনের মধ্য দিয়ে রূপগত উপযোগ সৃষ্টি করেন। আর উল্লেখ্য যে, চাল বিক্রয়ের মাধ্যমে মি. তানভীর স্বত্বগত উপযোগ সৃষ্টি করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে জনাব তানভীর কর্তৃক সম্পাদিত কার্যক্রম হতে স্থানগত, কালগত, রূপগত ও স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়।