1 Answers

ওহী চাঁপাইনবাবগঞ্জ হতে আম সংগ্রহের মাধ্যমে ব্যবসায়ের স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন।

একস্থানের উৎপাদিত পণ্য অন্যস্থানে সরবরাহ করে যে উপযোগ সৃষ্টি করে তাকে স্থানগত উপযোগ বলে। বাণিজ্য পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করে। এর মাধ্যমে ব্যবসায়ী ভোক্তার চাহিদা পূরণ করে এবং নিজেও মুনাফা অর্জন করে।

উদ্দীপকে ওহী মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ হতে আম কিনে দেশের বিভিন্ন শহরে সরবরাহ করেন। এর মাধ্যমে তিনি স্থানগত উপযোগ সৃষ্টি করেন। তাই বলা যায়, ওহী চাঁপাইনবাবগঞ্জ হতে আম সংগ্রহের মাধ্যমে ব্যবসায়ের স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন।

5 views

Related Questions