কাশেমকে ব্যবসায়ে যুক্ত করার পর গোলাম মোস্তফার ব্যবসায়টি কীরূপ ধারণ করল। ব্যাখ্যা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
কাশেমকে ব্যবসায়ে যুক্ত করার পর গোলাম মোস্তফার ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়ের রূপ ধারণ করল।
চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে বা সমঝোতার ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায়ের সীমাবদ্ধতা কাটিয়ে অধিক ব্যবসায় সুবিধা কাজে লাগানোর জন্য এরূপ ব্যবসায় গঠন করা হয়।
উদ্দীপকে গোলাম মোস্তফা নবাবগঞ্জে একটি মুদি দোকান পরিচালনা করছেন। বৃহদায়তন ব্যবসায় গঠনের লক্ষ্যে তিনি কাশেমকে তার সম্মতিতে ব্যবসায় যুক্ত করেন। কোনো ব্যবসায়ে একের অধিক সদস্য দ্বারা গঠিত হলে তা অংশীদারি ব্যবসায়ে পরিণত হয়। গোলাম মোস্তফার ব্যবসায়ে কাশেমকে ব্যবসায়িক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায়, ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়ে রূপ নেয়।
5 views
Answered