1 Answers
গোলাম কিবরিয়ার পঠিত বিষয় হলো ইসলামি আইনশাস্ত্র। গোলাম কিবরিয়া ঈদ পুনর্মিলনী নৃত্য ও সংগীত অনুষ্ঠান সম্পর্কে বললেন, এরূপ করা ইসলামি আইনে নিষিদ্ধ। সুতরাং, তার পঠিত বিষয় হলো ইলমুল ফিকহ। আর এ শাস্ত্রের আলোচ্য বিষয় হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সব বৈধ, অবৈধ কার্যাবলি। ইসলামি আইন শাস্ত্রের প্রকৃত নাম হলো ইলমুল ফিকহ বা ফিকহশাস্ত্র। মানব জীবনের সব দিক ও বিভাগের প্রয়োজনীয় আইন আলোচিত হয়েছে। সেজন্য ফিকহের বিষয়বস্তু মূলত মানবজীবনকেন্দ্রিক। এখানে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ, হালাল, হারাম ও মাকরুহ- এ আট রকম বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। ফিকহে বিন্যস্ত আইনের এক ভাগ হাক্কুল্লাহ বা আল্লাহর হক আদায় সম্পর্কে। এ ভাগে আল্লাহর ইবাদত এবং তা আদায়ের পদ্ধতি উল্লেখ করা হয়। দ্বিতীয় ভাগে রয়েছে হাক্কুল ইবাদ বা সৃষ্টির হক আদায় পদ্ধতি। এখানে ব্যক্তিজীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা-সংস্কৃতি এবং ধর্মীয় জীবনের সব খুঁটিনাটি বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করা হয়েছে।