1 Answers

উদ্দীপকের রিরি সম্প্রদায়ের সাথে বনি ইসরাইল জাতির শিরক করার দিক থেকে সাদৃশ্য বিদ্যমান। শিরক করা অর্থ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা। মহান আল্লাহ তায়ালা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক। তাই তিনিই একমাত্র ইবাদতের যোগ্য। তাঁর কোনো সৃষ্টির কাছে মাথা নত করা বা পূজা করাই শিরক। আলোচ্য সম্প্রদায় দুটি এরূপ পাপাচারের সাথেই যুক্ত।

উদ্দীপকে উল্লেখিত রিরি সম্প্রদায় বুনো ছাগলের পূজা করে। তারা বুনো ছাগলের মধ্যেই সৃষ্টিকর্তা আছে বলে বিশ্বাস করে। সুরা আল বাকারায় আল্লাহ তায়ালা বনি ইসরাইল জাতির গোবৎস পূজা করার ঘটনা উদ্ধৃত করেছেন। হযরত মুসা (আ) শরিয়ত আনার জন্য ত্রিশ দিনের জন্য তুর পাহাড়ে গমন করেন। কিন্তু ত্রিশ দিন পর তিনি ফিরে না এলে সামেরি নামের এক স্বর্ণকার সোনা দিয়ে একটি গোমূর্তি নির্মাণ করে। তারপর মূর্তিটির মধ্যে জিবরাইল (আ) এর ঘোড়ার খুরের মাটি ঢুকিয়ে দেয়। ফলে মূর্তিটি জীবিত হয়ে ওঠে। এই অবস্থায় বনি ইসরাইল জাতি গোবৎসের পূজা করার মাধ্যমে শিরকের গুনাহে লিপ্ত হয়। সুতরাং, রিরি সম্প্রদায়ের এরূপ বিশ্বাস বনি ইসরাইলের উক্ত ঘটনার ন্যায় শিরকেরই প্রমাণ বহন করে।

4 views

Related Questions