1 Answers

উদ্দীপকের জনাব মোস্তফার পারিবারিক সুখ-শান্তির নেপথ্যে রয়েছে জ্ঞাতিসম্পর্ক- কথাটি যথার্থ।

জ্ঞাতিসম্পর্ক হচ্ছে সব সমাজের চাবিকাঠি অর্থাৎ আদিম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সর সমাজেই জ্ঞাতিসম্পর্কের অস্তিত্ব লক্ষণীয়। পারিবারিক জীবনকে সুখী ও সমৃদ্ধশালী করতে জৈবিক বা রস্ত সম্পকীয় জ্ঞাতিসম্পর্কগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা সবচেয়ে নির্ভরশীল এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক। তাছাড়া বৈবাহিক সূত্রে আবদ্ধ জ্ঞাতিসম্পর্কের জালও থাকে নিরবচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য। কারণ ব্যক্তির একার পক্ষে কখনোই সুখি হওয়া সম্ভব নয় কিংবা একক ব্যক্তি কখনো পরিবার গঠন করতে পারেনা। পরিবার গঠনের পূর্বসূত্র হচ্ছে জৈবিক ও বৈবাহিক সূত্রের জ্ঞাতিসম্পর্ক। তাছাড়া ব্যক্তিকে সমাজে বসবাস করতে হলে তার আশপাশের প্রতিবেশীদের সাথেও মিশতে হয়, যাকে সমাজবিজ্ঞানের ভাষায় বলা হয় প্রথাগত জ্ঞাতিসম্পর্ক। পারিবারিক সুখ-সমৃদ্ধির নেপথ্যে এই প্রথাগত জ্ঞাতিসম্পর্ক তথা প্রতিবেশীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উদ্দীপকের মোস্তফাও তার পারিবারিক জীবনে বেশ সুখি। স্ত্রী- সন্তান, বাবা-মা এবং প্রতিবেশীদের নিয়ে তিনি বেশ সুখময় জীবনযাপন করছেন যার মূল ভিত্তি হচ্ছে জ্ঞাতিসম্পর্ক।
উপরের আলোচনার শেষে বলা যায়, পারিবারিক সুখ শান্তির নেপথ্যে জ্ঞাতিসম্পর্ক এক বিশেষ ভূমিকা পালন করে যা উদ্দীপকের জনাব মোস্তফার পারিবারিক জীবন দ্বারা প্রমাণিত।

5 views

Related Questions