1 Answers
রাদিতার টবে ফুল চাষ করে সফলতা লাভের কারণ হলো- নিবিড় পরিচর্যা। রাদিতা শীতকালে টবে ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা চাষ করেন। সফলতা লাভ করার পর তিনি জমিতেও ফুল চাষ করেন। এছাড়া টবে চারা লাগিয়ে তাও বিক্রি করেন। এভাবে তিনি সফলতা লাভ করেছেন। সাধারণত বাড়ির আশপাশে বা ছাদে টবে গাছ লাগানো হয়। রাদিতা ও তাই করেছিলেন। তাই ফুল গাছের আলাদা আলাদা পরিচর্যা করা সম্ভব হয়েছিল। তিনি প্রতিটি গাছের পরিচর্যার ক্ষেত্রে গাছের অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করেছিলেন। সময়মতো সার প্রয়োগ করতে পেরেছিলেন এবং রোগ-বালাই ও পোকামাকড় দমনে বিশেষ ব্যবস্থাও গ্রহণ করতে পেরেছিলেন। তিনি ফুল গাছে ফুল আসার পর খুঁটি বাঁধা ও ফুল সংগ্রহের উপযুক্ত সময়ও সঠিকভাবে নির্বাচন করতে পেরেছিলেন। ফলে তার সংগৃহীত টবের ফুলগুলো অধিক তরতাজা ও চমৎকার রঙের আকর্ষণীয় ছিল। তিনি জমিতে বৃহৎ পরিসরে কাজ করলে এতো সূক্ষ্মভাবে প্রতিটি গাছের যত্ন করতে পারতেন না। এসব কারণে তিনি টবে ফুল চাষ করে সফলতা অর্জন করেছেন।
সুতরাং, রাদিতা টবে ফুল চাষ ও নার্সারি স্থাপন করে আত্মকর্মসংস্থানের একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।