1 Answers
উদ্দীপকে গ্রামীণ সমাজে হাসান তালুকদারের দাপুটে ভূমিকার কারণ বংশ মর্যাদা, প্রচুর ভূ-সম্পত্তির মালিক হওয়া ইত্যাদি বলে মনে করি।
গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের ক্ষেত্রে বংশ মর্যাদার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। উচ্চবংশীয় লোকেরা সেখানে প্রভাব খাটান এবং সমাজে উচ্চ মর্যাদা লাভ করেন। সম্পত্তিও সামাজিক স্তরবিন্যাসের আরেকটি উল্লেখযোগ্য উপাদান। প্রচুর ভূ-সম্পত্তির অধিকারী গ্রামীণ সমাজে দাপুটে ভূমিকায় অবতীর্ণ হন এবং সমাজের নেতৃত্ব দেন। উদ্দীপকে আমরা দেখতে পাই, মির্জাপুর গ্রামের অর্ধেকটা জুড়েই তালুকদার বংশের আবাস এবং হাসান তালুকদার সেই গ্রামের প্রভাবশালী ব্যক্তি। তিনি প্রচুর ভূ-সম্পত্তির মালিক। তাছাড়া শহরেও তার বিশাল বাড়ি আছে এবং মাঝে মাঝেই তিনি শহরে বসবাস করেন।
পরিশেষে বলা যায়, উদ্দীপকে গ্রামীণ সমাজের প্রেক্ষাপটে উচ্চ বংশ মর্যাদা, অধিক ভূ-সম্পত্তি ইত্যাদির কারণে হাসান তালুকদার প্রভাবশালী ও দাপুটে ভূমিকায় অবতীর্ণ হন।