1 Answers
উদ্দীপকে গ্রামীণ ও শহুরে সমাজে হাসান তালুকদারের অবস্থানগত বৈপরীত্য ফুটে উঠেছে।
উদ্দীপকে দেখতে পাই, হাসান তালুকদার গ্রামের একজন প্রভাবশালী ও দাপুটে ব্যক্তি। তিনি অনেক ভূ-সম্পত্তির মালিক এবং শহরেও তার বাড়ি রয়েছে। মাঝে মাঝেই তিনি শহরে এসে বসবাস করেন এবং একদিন বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেখেন শহুরে সমাজে তার কোনো প্রভাব কিংবা দাপট নেই, বরং তারই গ্রামের সাধারণ পরিবারের ছেলে সরকারদলীয় সংসদ সদস্য মহিবুর রহমান সেখানে প্রধান অতিথি। গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের শহুরে সমাজে দাপট না থাকার যৌক্তিক কারণ রয়েছে।
প্রথমত, গ্রামে ক্ষমতা বা কর্তৃত্ব ভূ-সম্পত্তির ওপর নির্ভর করলেও শহুরে সমাজে ক্ষমতা বা কর্তৃত্ব সম্পত্তি ছাড়াও শিক্ষা-দীক্ষা ও কর্মদক্ষতার ওপর নির্ভর করে। দ্বিতীয়ত, গ্রামীণ সমাজে বংশমর্যাদার ওপর সামাজিক মর্যাদা নির্ভর করে। কিন্তু শহুরে আধুনিক সমাজে বংশ মর্যাদার চেয়ে ব্যক্তিগত যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়।
উপরের কারণগুলোর জন্য উদ্দীপকের হাসান তালুকদার গ্রামীণ সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি হওয়ার পরও শহরের একটি অনুষ্ঠানে সাধারণ সুধী হিসেবে অংশগ্রহণ করেন।