1 Answers

উদ্দীপকে সাম্প্রতিককালের আরেকটি ব্যবসায়ের যে চিত্র ফুটে উঠেছে তা হলো আউটসোর্সিং ব্যবসায়। ব্যবসায় সম্প্রসারনে আউটসোর্সিং ব্যবসায়ের আবশ্যকতা অতুলনীয়।

চুক্তির মাধ্যমে কারও কোনো কিছু কিনতে সহায়তা করা, কাজ করে দেয়া বা কাজ করিয়ে নেওয়া অথবা কাজ করতে সহায়তা করা বা কাজ করতে সহায়তা নেওয়াকে আউটসোর্সিং ব্যবসায় বলে। একটা প্রতিষ্ঠান সব কাজ নিজেরা না করে কিছু কাজ চুক্তির মাধ্যমে অন্যের নিকট থেকে করিয়ে নিতে পারে, সব ক্রয় নিজেরা না করে অন্যের মাধ্যমে কিছু ক্রয় করিয়ে নিতে পারে, সবলোক নিজেরা নিয়োগ না দিয়ে বাইরের প্রতিষ্ঠান থেকে' লোক নিয়ে এসে চুক্তির মাধ্যমে কাজ করিয়ে নিতে পারে এ সবই আউটসোর্সিং ব্যবসায়ের অন্তর্ভুক্ত।

উদ্দীপকে দেখা যায়, মি. হাসান প্রখ্যাত শিল্প প্রতিষ্ঠান নিপুন ফ্যাশনসকে অনেক কাজ দিলে তারা অন্য প্রতিষ্ঠান থেকে প্রয়োজনে কাজ করিয়ে নেয়। পণ্যমান নিশ্চিত হলে এতে মি. হাসানের কোনো আপত্তি থাকে না। আর চুক্তির মাধ্যমে এভাবে এক প্রতিষ্ঠানের কাজ অন্য প্রতিষ্ঠানকে দিয়ে করিয়ে নেওয়াই হলো আউটসোর্সিং ব্যবসায়। আর আউটসোর্সিং ব্যবসায়ের ফলে জনশক্তি কিংবা মেশিনারি কম থাকলেও অন্য প্রতিষ্ঠানের সহায়তায় যথাসময়ে কাজ সম্পাদন করা সম্ভব হয় বিধায় ব্যবসায় সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান বিশ্বে উৎপাদন ব্যয় কমানোর জন্য ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ নানানভাবে আউটসোর্সিং ব্যবসায় সুবিধা কাজে লাগানোর চেষ্টা করছে। আউটসোর্সিং ব্যবসায়ের ফলে নিজেদের উৎপাদনক্ষমতা বা জনশক্তির সীমাবদ্ধতা সহজে কাটিয়ে ওঠা সম্ভব হয় বিধায় ব্যবসায়ে সহজে সম্প্রসারণ করা সম্ভব হয়।

তাই বলা যায়, সাম্প্রতিক কালের ব্যবসায়ে হিসেবে ব্যবসায়ে সম্প্রসারণে আউটসোর্সিং ব্যবসায়ের আবশ্যকতা অপরিসীম।

5 views

Related Questions