1 Answers

উদ্দীপকে একই ধরনের কাজগুলো বিভিন্ন বছরে বারে বারে সম্পাদিত হওয়ার ফলে ব্যবস্থাপনা প্রক্রিয়ার বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।

পরম্পর সম্পর্কযুক্ত কতিপয় সুসংবদ্ধ ও ধারাবাহিক কার্যক্রমকে ব্যবস্থাপনা প্রক্রিয়া বলে। যা দ্বারা প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জন হয়ে থাকে। তাই ব্যবস্থাপনা প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়।

উদ্দীপকের মি. শাহিন একটা বড় প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। তিনি ২০১৫ সালে ১২ লক্ষ একক বিক্রয় টার্গেট নির্ধারণ করেন। সে অনুযায়ী ব্যবস্থাপনার কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদনের পর বছর শেষে দেখতে পান যে, কিছু সমস্যার কারণে টার্গেট পূরণ হয় নি। মি. শাহিন সমস্যাগুলো মাথায় রেখে ২০১৬ সালেও একই পরিমাণ বিক্রয় টার্গেট নির্ধারণ করেন এবং একই ধারাবাহিকতা বজায় রেখে কাজ সম্পাদন করে বছর শেষে আশানুরূপ ফল প্রত্যক্ষ করেন।

সুতরাং দেখা যাচ্ছে, একই ধরনের কাজগুলো বিভিন্ন বছরে বারে বারে সম্পাদিত হয়েছে এবং ধারাবাহিক প্রক্রিয়া বজায় রাখার ফলে প্রতিষ্ঠানে আশানুরূপ ফল পাওয়া গেছে।

5 views

Related Questions