1 Answers
উদ্দীপকে ব্যবসায় উদ্যোগের ঝুঁকি ও অনিশ্চয়তার বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
ঝুঁকি ও অনিশ্চয়তা ছাড়া কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করা সম্ভব নয়। যেখানে মুনাফার সম্ভাবনা যত বেশি সেখানে ঝুঁকির সম্ভাবনাও তত বেশি থাকে। এজন্য উদ্যোক্তাকে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে তার কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখতে হয়।
উদ্দীপকে আশরাফুলের বাবা বললেন, ব্যবসায় করলে চাল-ডাল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসায় কর। এতে ঝুঁকি ও অনিশ্চয়তা কম থাকে। কিছু আশরাফুল মুদ্রণ শিল্প গড়ে তোলার লক্ষ্যে একটি ছাপাখানা গড়তে চাইল। ছাপাখানা তৈরির জায়গা ঠিক হলো কিন্তু লাইসেন্স, বিদ্যুৎ সংযোগ ইত্যাদি পেতে দেরি হচ্ছে। ফলে তার ব্যবসায়ের ঝুঁকি ও অনিশ্চয়তার সম্মুখীন হতে হয়। এতে সে সমস্যাবোধ করছে। তাই উদ্দীপকে ব্যবসায় উদ্যোগের ঝুঁকি ও অনিশ্চয়তার বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।