1 Answers

উদ্দীপকে আকিব গ্রুপের গৃহীত পরিকল্পনায় উত্তম পরিকল্পনার নিরবচ্ছিন্নতা বৈশিষ্ট্য ফুটে ওঠেছে।

ব্যবসায় সংগঠন কোনো সময়ের জন্য পরিকল্পনাহীন হয়ে না পড়ে সেজন্য পরিকল্পনায় নিরবচ্ছিন্নতার নীতি অনুসরণ করা আবশ্যক।

উদ্দীপকে আকিব গ্রুপ নতুন একটি জুট মিল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করল। প্রতিষ্ঠানটি পরিকল্পনা অনুযায়ী কারখানা স্থাপন করে কর্মী নিয়োগ এবং পাট ক্রয়ের মাধ্যমে মিলটি চালু করে। এভাবে পরিকল্পনা অনুযায়ী শেষ হওয়ার সাথে সাথে আরেকটি পরিকল্পনা শুরু করে। ফলে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করতে সক্ষম হয়। অর্থাৎ আকিব গ্রুপে গৃহীত পরিকল্পনায় নিরবচ্ছিন্নতার বৈশিষ্ট্য ফুটে ওঠেছে। এক্ষেত্রে ক্রমাগতভাবে ধারাবাহিক কার্যাবলি সম্পাদনের লক্ষ্যে একটি পরিকল্পনা শেষ হওয়ার পূর্বেই অন্য একটি পরিকল্পনা প্রণয়ন করতে হয়। এরূপ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় পরিকল্পনাকে ব্যবস্থাপনার অন্যান্য কাজ থেকে আলাদা করে। তাই বলা যায়, আকিব গ্রুপের গৃহীত পরিকল্পনায় উত্তম পরিকল্পনার নিরবচ্ছিন্নতা বৈশিষ্ট্য ফুটে ওঠেছে।

4 views

Related Questions