1 Answers
উত্তম নির্দেশনার সহজবোধ্যতার বৈশিষ্ট্য লঙ্ঘন হচ্ছে।
যে বক্তব্য সুস্পষ্ট তার সফলতাও বেশি। তাই প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নির্দেশনা সুস্পষ্ট ও সবার নিকট গ্রহণযোগ্য হওয়া আবশ্যক। একটি ভালো নির্দেশনাকে অবশ্যই স্পষ্ট ও সহজবোধ্য হতে হবে। অন্যথায় অধস্তনরা বিষয়বস্তু অনুধাবন ও যথাযথ কার্যসম্পাদন করতে পারবে- না। নির্দেশদান ও তত্ত্বাবধানকালে দ্ব্যর্থবোধক বক্তব্য সবসময় পরিহার করা প্রয়োজন। নির্দেশনায় অস্পষ্ট ও জটিল বাক্যও ব্যবহার করা উচিত নয়।
উদ্দীপকে জনাব আবেদ তার অধস্তনদের যে নির্দেশনা পাঠান, তা ইঞ্জিনিয়াররা ঠিক বুঝে উঠতে পারেন না। এটি উত্তম নির্দেশনার সহজবোধ্যতার বৈশিষ্ট্যকে লঙ্ঘন করে। যারা নির্দেশনা বাস্তবায়ন করবে তারা যদি নির্দেশনা ধরতে না পারে তবে তার আসল উদ্দেশ্যই অর্জিত হবে না।