1 Answers
জনাব আরিয়ান কর্তৃক হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার সাম্যের নীতি উপেক্ষিত হয়েছে।
অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনের নীতিকেই ব্যবস্থাপনায় সাম্যের নীতি বলে। এ নীতির আওতায় একজন উর্ধ্বতন তার সকল অধস্তনকে সমান চোখে দেখেন, সমান আচরণ ও স্নেহ প্রদর্শন করেন।
উদ্দীপকে জনাব আরিয়ান XYZ কোম্পানির একজন ব্যবস্থাপক। তিনি সহকর্মীদের পরামর্শ ধৈর্যের সাথে শোনেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত সঠিক সিদ্ধান্ত প্রদান করেন। তবে তাঁর অধীনস্থ কর্মীদের মধ্যে শুধু নিজ এলাকার কর্মীদের ঠিকমতো ছুটি দেন এবং অন্যদের সহজে ছুটি দিতে চান না। ছুটির ক্ষেত্রে তিনি সকল অধস্তনকে সমান চোখে দেখেন না, সমান আচরণ ও স্নেহ প্রদর্শন করেন না। যা ব্যবস্থাপনার সাম্যের নীতির পরিপন্থি। সুতরাং উদ্দীপকে জনাব আরিয়ান কর্তৃক হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার সাম্যের নীতি উপেক্ষিত হয়েছে।