1 Answers
উদ্দীপকে শাহরিয়ার কর্তৃক ব্যবস্থাপনায় কার্যবিভাজনের নীতি লঙ্ঘিত হয়েছে।
প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকে ব্যবস্থাপনায় কার্যবিভাজনের নীতি বলে। কার্যবিভাজনের মাধ্যমে প্রত্যেক বিভাগ ও উপবিভাগে নিয়োজিত জনশক্তির কাজকে সুনির্দিষ্ট করে দেওয়া হয়। একই ধরনের কাজ করায় প্রত্যেক কর্মী এবং বিভাগ তাদের নির্ধারিত কাজে বিশেষজ্ঞতা অর্জনের সুযোগ পায়। কার্যবিভাজনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম সহজ হয় এবং কর্মীরা সর্বোচ্চ দক্ষতার সাথে কার্য সম্পাদন করতে পারে।
উদ্দীপকে শাহরিয়ার প্রতিষ্ঠানের সকল কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ না করে এলোমেলোভাবে সম্পাদনের নির্দেশ দেন। কর্মীদের কাজ নির্দিষ্ট করে ভাগ করে না দেওয়ায় কার্যক্ষেত্রে জটিলতা দেখা দেয়। প্রত্যেক কর্মী সহজ এবং মর্যাদাসম্পন্ন কাজটি করতে চায়। অন্যদিকে প্রত্যেকের কাজ নির্দিষ্ট না থাকায় কাউকে জবাবদিহি করা যাচ্ছে না। ফলে কোনো কাজই মানসম্মতভাবে এবং কাঙ্ক্ষিত পরিমাণে সম্ভব হয় নি। তাই বলা যায়, উদ্দীপকে শাহরিয়ার কর্তৃক ব্যবস্থাপনায় কার্যবিভাজনের নীতি লঙ্ঘিত হয়েছে।