1 Answers
উদ্দীপকে ব্যবস্থাপনার 'নির্দেশনার ঐক্য নীতি' লঙ্ঘিত হয়েছে।
সাধারণত একটি কাজ কীভাবে, কখন এবং কে সম্পাদন করবে, সে সম্পর্কে একক পরামর্শদানকে নির্দেশনার ঐক্য বলা হয়। একই কাজ ভিন্ন ভিন্নভাবে করার নির্দেশনা দেওয়া হলে তা সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হয় না।
উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপক হাসান ইমাম কীভাবে কাজ করতে হবে তার এক ধরনের নির্দেশনা কর্মীদের দিলেন। কিন্তু কাজ শুরু করার পূর্বে সুপারভাইজার জনাব আব্দুল হান্নান একই কাজ অন্যভাবে করার পরামর্শ দিলেন। ফলে কর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। যার ফলে তারা সঠিকভাবে মানসম্মত উপায়ে কাজটি সম্পাদন করতে পারে নি।
6 views
Answered