1 Answers

মা সুয়েটার ফ্যাক্টরিতে ব্যবস্থাপনার জোড়া-মই-শিকল নীতিটি লঙ্ঘিত হয়েছে।

জোড়া মই-শিকল নীতি অনুসারে কর্তৃত্ব শৃঙ্খল সংগঠনের সর্বোচ্চ স্তর হতে পর্যায়ক্রমে অধস্তনদের নিকট পৌছায় এবং কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে পরামর্শ, তথ্য প্রদান, কার্যবিবরণী উপস্থাপন ইত্যাদি সর্বনিম্ন স্তর হতে উপরের স্তরের দিকে ধাবিত হয়, যা প্রকৃত অর্থে একটি শিকলের রূপ ধারণ করে। এটি একটি দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া। প্রক্রিয়াটি পরস্পর সম্পর্কযুক্ত অবস্থায় উপরের দিক হতে নিচের দিকে এবং নিচ হতে উপরের দিকে তথ্যপ্রবাহ করে।

মা সুয়েটার ফ্যাক্টরিতে রবি এবং শফি একই পদে কর্মরত দুইজন কর্মী। তাদের বস কবির রহমান সাহেবের প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। একদিন রবি ও শফির মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ায় রবি, শফির বিরুদ্ধে রহমান সাহেবের নিকট অভিযোগ করেন। রবি ও শফি বস হলো কবির। অথচ কবির সাহেবের নিকট অভিযোগ না করে রহমান সাহেবের নিকট অভিযোগ করা হয়েছে, যা ব্যবস্থাপনার জোড়া মই- শিকল নীতি লঙ্ঘন করা হয়েছে।

5 views

Related Questions