1 Answers
উদ্দীপকে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি ভঙ্গ হয়েছে। একজন বস কর্তৃক আদেশদানকে আদেশের ঐক্য নীতি বলা হয়। কোনো প্রতিষ্ঠান যদি যথাযথভাবে আদেশের ঐক্য নীতি অনুসরণ করে তবে তার উদ্দেশ্য অর্জন সহজ হয়।
উদ্দীপকে অধ্যক্ষ মি. শামছুল ইসলাম পোস্ট অফিস খোলার সাথে সাথে পিয়ন আনিসকে চিঠি পোস্ট করার নির্দেশ দিয়েছিলেন। আনিস চিঠি পোস্ট করার প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু উপাধ্যক্ষ মি. শরীফ তাকে আরেকটি কাজের দায়িত্ব দেওয়ায় তিনি অধ্যক্ষ মহোদয়ের কাজটি যথাসময়ে করতে পারেন নি। অর্থাৎ আদেশের ঐক্য নীতি লঙ্ঘিত হওয়ায় অধ্যক্ষ মহোদয় ক্ষতির সম্মুখীন হন।
5 views
Answered