উদ্দীপকে মি. অনিক সমন্বয়ের কোন নীতি ভঙ্গ করায় বিক্রয় বিভাগে সমস্যা হয়েছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে মি. অনিক সমন্বয়ের ভারসাম্যের নীতি ভঙ্গ করায় বিক্রয় বিভাগে সমস্যা হয়েছে।
বিভিন্ন বিভাগ ও ব্যক্তির কাজে সমতা বিধানের নীতিকে ভারসাম্যের নীতি বলে। প্রতিটা বিভাগ ও. উপবিভাগের কাজে যদি ভারসাম্য স্থাপন করা যায় তবে সমন্বয় অনেক সহজতর হয়ে থাকে।
উদ্দীপকে মি. অনিক বিক্রয় ব্যবস্থাপক। তিনি বিক্রয় লক্ষ্যমাত্রা তার অধীন পাঁচজন আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপকের মধ্যে সমানভাগে ভাগ করে দেন। এক্ষেত্রে প্রতিটা বিভাগের সামর্থ্যকে বিবেচনায় নেন না। ফলে সামর্থ্য রয়েছে এমন অঞ্চল মনোযোগ দিয়ে কাজ করে না। অন্যদিকে, সামর্থ্য নেই এমন বিভাগের টার্গেট পূরণ হয় না। অর্থাৎ বিক্রয় বিভাগে সমন্বয়ের ভারসাম্য নীতি রক্ষা হয়নি। এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি ও বিভাগের কাজ যদি পরিমিত হয় তবে কারও দ্রুত এগিয়ে যাওয়ার আবার কারও পিছু পড়ার সুযোগ থাকে না। ফলে সবাই সমান তালে অগ্রসর হতে পারে। তাই বলা যায়, মি. অনিক সমন্বয়ের ভারসাম্যের নীতি ভঙ্গ করায় বিক্রয় বিভাগে সমস্যা হয়েছে।