1 Answers

উদ্দীপকে বিক্রয় বৃদ্ধি ১১% নির্ধারণে ঊর্ধ্বতন কর্মীরা সমন্বয়ের নমনীয়তার নীতি কৌশলটি অবলম্বন করেছে।

নমনীয়তা বলতে সব পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার কৌশলকে বোঝায়। সমন্বয়ের সফলতার ক্ষেত্রে সকল পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার কৌশল গ্রহণ করতে হবে।

উদ্দীপকে জনাব হিরণ বরিশাল বিভাগে কর্মীদের নির্দেশ দিয়েছেন মার্চ মাসে তাদের বিক্রয় ২০% বৃদ্ধি করতে হবে। কিন্তু কর্মীরা টার্গেট বাস্তবায়ন করতে পারবে না বলে জানায়। কারণ এক মাসে এত বিক্রয় বৃদ্ধি সম্ভব নয়। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের কর্মীরা এবং বরিশাল বিভাগের কর্মীরা আলোচনা করে লক্ষ্যমাত্রা ১১% নির্ধারণ করে। এক্ষেত্রে উর্ধ্বতন কর্মীরা সমন্বয়ের নমনীয়তার নীতি অনুসরণ করেন। কারণ কার্যকর নমনীয় ব্যবস্থা থাকার ফলে পরিস্থিতি অনুযায়ী নতুন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। কেননা সমন্বয় যেকোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার মতো কৌশল গ্রহণ করতে হবে। তাই বলা যায়, বিক্রয় বৃদ্ধি ১১% নির্ধারণে ঊর্ধ্বতন কর্মীরা সমন্বয়ের নমনীয়তার নীতি অনুসরণ করেছে।

4 views

Related Questions