1 Answers
উদ্দীপকে মি. হাসনাতের প্রতিষ্ঠানে সমন্বয়ের নমনীয়তার নীতির ব্যত্যয় ঘটেছে।
নমনীয়তা বলতে সকল পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার কৌশলকেই বোঝায়। চিন্তা, কাজ, পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন এনে প্রচেষ্টাকে লক্ষ্যাভিমুখী করার নীতিকেই নমনীয়তার নীতি বলে।
উদ্দীপকে মি. হাসনাত তার গুলশানের ফ্যাশন হাউজে পাঁচ বছরের জন্য কর্মপ্রক্রিয়া নির্ধারণ করেন। এটি ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত চলবে এবং এতে কোনো পরিবর্তন আনবেন না। এর ফলে প্রতিযোগীরা বিজ্ঞাপনের নতুন কৌশল প্রণয়ন করলে, তার প্রতিষ্ঠানের বিক্রয় হ্রাস পায়। অর্থাৎ মি. হাসনাতের প্রতিষ্ঠানে নতুন কৌশল অবলম্বন না করায় ভোক্তারা তার পণ্য কিনতে আগ্রহী হয় না, ফলে নমনীয়তার নীতির ব্যত্যয় ঘটে। এরূপ নীতি অনুযায়ী সমন্বয় কার্যকে ফলদায়ক করার জন্য এ কাজে প্রয়োজনীয় নমনীয়তার সুযোগ থাকা উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে সমন্বয় কৌশল পরিবর্তন করতে হতে পারে। তাই প্রয়োজনে যাতে সমন্বয়ের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা যায়, সেই দিকে নজর দিতে হবে। তাই বলা যায় মি. হাসনাতের প্রতিষ্ঠানে সমন্বয়ের নমনীয়তার নীতির ব্যত্যয় ঘটেছে।