সমন্বয়ের কোন নীতির ব্যত্যয় ঘটায় মি. রাতুলের প্রতিষ্ঠানের বিক্রয় হ্রাস পেয়েছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে সমন্বয়ের কর্তৃত্বের নীতির ব্যত্যয় ঘটায় মি. রাতুলের প্রতিষ্ঠানের বিক্রয় হ্রাস পেয়েছে।
সমন্বয়কে ফলদায়ক করতে হলে যথাযথভাবে কর্তৃত্বের নীতির প্রয়োগ ঘটাতে হবে। নির্বাহীকে যথাযথ কর্তৃত্ব অর্পণ ও তা অধীনস্থদের ওপর প্রয়োগের অধিকারকে কর্তৃত্বের নীতি বলে।
উদ্দীপকে মি. রাতুল তার প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভাগ অনুযায়ী ভাগ করেছেন। তবে বিভাগের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার হাতেই রেখে দেন। এতে বিভাগীয় ব্যবস্থাপকরা কোনো সিদ্ধান্ত স্বাধীনমতো নিতে পারেন না। ফলে কর্তৃত্বের নীতির ব্যত্যয় ঘটে এবং প্রতিষ্ঠানের বিক্রয় হ্রাস পায়। অর্থাৎ কাজের আদেশ, নির্দেশ, ক্ষমতা ও দায়িত্ব এবং সিদ্ধান্ত গ্রহণ করতে না পারায় প্রতিষ্ঠানটির বিক্রয় হ্রাস পায়। এ নীতিতে নির্বাহীদেরকে দায়িত্ব প্রদানের সাথে সাথে প্রয়োজনীয় মাত্রায় কর্তৃত্বও অর্পণ করতে হবে। এতে অধীনস্থ কর্মীরা কাজে অবহেলা করার সুযোগ পাবে না। তাই বলা যায়, মি. রাতুলের প্রতিষ্ঠানে সমন্বয়ের কর্তৃত্বের নীতির ব্যত্যয় ঘটায় বিক্রয় হ্রাস পায়।