উদ্দীপকে জনাব সাকিলের সংগঠনে সমন্বয়ের কোন নীতির অভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে জনাব সাকিলের সংগঠনে সমন্বয়ের ভারসাম্যের নীতির অভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।
ভারসাম্য নীতি হলো এমন দিকনির্দেশনা, যা পালনের ফলে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন সহজতর হয়। সমন্বয়ের বহুবিধ নীতির মধ্যে অন্যতম হলো ভারসাম্য নীতি।
উদ্দীপকে জনাব সাকিল যেভাবে সংগঠন কাঠামো গড়ে তুলেছেন তাতে বিভিন্ন বিভাগে কাজ ও জনসংখ্যার মধ্যে মিল নেই। যে কারণে কোনো বিভাগ কার্যভারগ্রস্ত, আবার কোনো বিভাগের কাজ নেই। ফলে কার্যক্ষেত্রে সমস্যার অন্ত নেই। অর্থাৎ জনাব সাকিলের সংগঠন কাঠামোতে প্রতিটা বিভাগ ও উপবিভাগের কাজে ভারসাম্য নীতি না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি ও বিভাগের কাজ যদি পরিমিত হয় তবে কারও দ্রুত এগিয়ে যাওয়ার আবার কারও পিছু পড়ার সুযোগ থাকে না। ফলে সবাই সমান তালে অগ্রসর হতে পারে। তাই বলা যায়, জনাব সাকিলের সংগঠনে সমন্বয়ের ভারসাম্য নীতি লঙ্ঘন করায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।