1 Answers

সমন্বয়ের ভারসাম্যের নীতির ব্যর্থতায় লিটন নীটওয়্যার লি. যথাসময়ে গেঞ্জি উৎপাদনে ব্যর্থ হয়।

বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজে সমতা বিধানের নীতিকে ভারসাম্যের নীতি বলে। প্রতিটি বিভাগ ও উপবিভাগের কাজে যদি ভারসাম্য স্থাপন করা যায় তবে সমন্বয় অনেক সহজ হয়। প্রত্যেক ব্যক্তি ও বিভাগের কাজ যদি পরিমিত হয় তবে কারও দ্রুত এগিয়ে যাওয়ার আবার কারও পিছিয়ে পড়ার সুযোগ থাকে না। ফলে সবাই সমান তালে অগ্রসর হতে পারে।

উদ্দীপকে লিটন নীটওয়‍্যার লি. জুলাই মাসে ১৫ হাজার গেঞ্জি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কাটিং বিভাগ ২৫ জুলাইয়ের মধ্যে তাদের কাজ শেষ করলেও ৩১. জুলাই ১৪ হাজার গেঞ্জি তৈরি করতে সমর্থ হয়। এখানে প্রতিষ্ঠানটির কাটিং বিভাগের সাথে অন্যান্য বিভাগের সমতা বা ভারসাম্য ছিল না। যদি কাটিং বিভাগের সাথে অন্যান্য বিভাগের ভারসাম্য স্থাপন করতে পারত তাহলে প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারত। তাই বলা যায়, সমন্বয়ের ভারসাম্যের নীতির ব্যর্থতায় লিটন নীটওয়্যার লি. যথাসময়ে গেঞ্জি উৎপাদনে ব্যর্থ হয়।

5 views

Related Questions