1 Answers

সমন্বয়সাধন প্রক্রিয়া বাস্তবায়নে ত্রুটির কারণে সিন্টু দাস যথাসময়ে কার্য সম্পাদনে ব্যর্থ হন।

প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাবলিকে একসাথে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। প্রতিষ্ঠানের সম্মিলিত যেকোনো কাজে সকল ব্যক্তি ও বিভাগকে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য অর্জন বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য অন্যের সাথে তাল মিলিয়ে চলার 'প্রয়োজন পড়ে। তা না হলে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন ব্যাহত হয়।

উদ্দীপকে সিন্টু দাস তার রপ্তানিমুখী প্রতিষ্ঠানে পূর্ব সিদ্ধান্ত মোতাবেক সব ধরনের কাজ যথাসময়ে সমাধান করেন। কিন্তু প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের সাথে সমন্বয়ে ব্যর্থ হওয়ায় প্রায়ই তিনি নির্ধারিত লক্ষ্যার্জনে ব্যর্থ হচ্ছেন। অথচ তিনি যদি সকল স্তরের কর্মীদের সাথে কাজের সমন্বয়সাধন করতে পারতেন তাহলে তিনি তার প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন করতে পারতেন। তাই বলা যায়, সমন্বয়সাধন প্রক্রিয়া বাস্তবায়নে ত্রুটির কারণে সিন্টু দাস যথাসময়ে কার্য সম্পাদনে ব্যর্থ হন।

5 views

Related Questions