1 Answers
উদ্দীপকে বর্ণিত রবিনের যে বক্তব্য তার পূর্বগ অস্বীকার জনিত অনুপপত্তি। যুক্তিটিকে আকার দিলে আমরা পাই-
যদি মাঠ ভেজা থাকে তবে খেলা বন্ধ থাকবে।
মাঠ ভেজা ছিলো না,
খেলা বন্ধ থাকবে না।
উপরের দৃষ্টান্তে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমাণের একটি ভ্রান্ত যুক্তি। কারণ, এখানে নিয়ম লঙ্ঘন করে প্রধান আশ্রয় বাক্যে অবস্থিত প্রাকল্পিক বাক্যের পূর্বগ মাঠ ভেজা থাকা বিষয়টি অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অনুগ খেলা বন্ধ থাকবে বিষয়টি অস্বীকার করা হয়েছে। ফলে এখানে পূর্বগ অস্বীকারজনিত অনুপপত্তির উদ্ভব ঘটেছে। বস্তুত মাঠ ভেজা না হওয়ার প্রেক্ষিতে খেলা বন্ধ থাকবে না বলে অনুমান করা যায় না। কারণ, মাঠ ভেজা না থাকলেও অন্য কোনো কারণে খেলা বন্ধ থাকতে পারে। প্রাকল্পিক বাক্যের প্রকৃতি অনুযায়ী প্রথমে অনুগ অস্বীকার করে পরে পূর্বগ অস্বীকার করতে হয়। এখানে এটা হয়নি, এখানে পূর্বগকে প্রথমে অস্বীকার করা হয়েছে। সুতরাং এখানে পূর্বগ অস্বীকারজনিত অনুপপত্তি ঘটেছে।