1 Answers
উদ্দীপকে রিপনের বক্তব্য হলো, 'কিছু বক হয় সাদা' - 1 যুক্তিবাক্যের দৃষ্টান্ত এবং সাব্বিরের বক্তব্যে 'কিছু ছাত্র নয় মেধাবী'- • যুক্তিবাক্যের দৃষ্টান্ত Ⅰ-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ও বিধেয় পদ উভয়ই অব্যাপ্য। Ⅰ-যুক্তিবাক্য একটি বিশেষ যুক্তিবাক্য বলে উদ্দেশ্য পদটি এখানে পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হতে পারেনি। এজন্য এর উদ্দেশ্য পদটি অব্যাপ্য। আবার Ⅰ-যুক্তিবাক্যটি একটি সদর্থক বচন বলে বিধেয় পদটিও তার পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হতে পারেনি, তাই তার বিধেয় পদটিও অব্যাপ্য। যেমন- 'কিছু বক হয় সাদা।' এই যুক্তিবাক্যে উদ্দেশ্য বক পদটিকে আংশিক অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে বক শ্রেণির একটি অংশের ওপর বক্তব্য আরোপ করা হয়েছে। এজন্য 'বক পদটি অব্যাপ্য। অন্যদিকে বিধেয় 'সাদা' পদটিকেও আংশিক অর্থে ব্যবহার করা হয়েছে। 'সাদা' পদটির আংশিক ব্যক্ত্যর্থ বক শ্রেণির একটি অংশের ওপর প্রয়োগ করা হয়েছে। কারণ 'সাদা' বস্তুর সবই বক নয়। বক ছাড়াও অনেক 'সাদা' বস্তু আছে। কাজেই সাদা পদের ব্যক্ত্যর্থও আংশিক এবং পদটি অব্যাপ্য। অন্যদিকে ০- যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য, কিন্তু বিধেয় পদ ব্যাপ্য। -যুক্তিবাক্য একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে এর উদ্দেশ্য পদটি তার পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হতে পারে না। তাই এর উদ্দেশ্য অব্যাপ্য। কিন্তু • যুক্তিবাক্যটি নঞর্থক বলে বিধেয় পদটি তার পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে। তাই তার বিধেয় পদটি ব্যাপ্য। যেমন-০ 'কিছু ছাত্র নয় মেধাবী। এই যুক্তিবাক্যে 'ছাত্র' পদটিকে আংশিক অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে ছাত্রশ্রেণির একটি অংশ সম্পর্কে একটি কথাকে অস্বীকার করা হয়েছে। কাজেই উদ্দেশ্য 'ছাত্র' পদটি অব্যাপ্য। কিন্তু বিধেয় 'মেধাবী' পদটিকে এ। যুক্তিবাক্যে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে। মেধাবী পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকেই ছাত্রশ্রেণির একটি অংশ সম্পর্কে অস্বীকার করা হয়েছে।। কাজেই বিধেয় 'মেধাবী' পদটি ব্যাপ্য।