1 Answers

হ্যাঁ, শাহিনের বক্তব্যে A ও যুক্তিবাক্যের ব্যবহার করা যায়। সাধারণত আমরা অযৌক্তিক আকারে যে বাক্য পেয়ে থাকি তাদেরকে, অনিয়মিত বা রীতিবিরুদ্ধ বাক্য বলে। একটি রীতিবিরুদ্ধ বাক্য যে যৌক্তিক বাক্যে পরিবর্তনের জন্য সকল, সমস্ত, সব, প্রত্যেক, সর্বত্র, সর্বদা, অবশিষ্ট, সম্পূর্ণরূপে, একান্তভাবে ইত্যাদি শব্দ ব্যবহার করে A যুক্তিবাক্য কিংবা যুক্তিবাক্যে রূপান্তর করা হয়। যেমন:

প্রথমত, সার্বিক সদর্থক যুক্তিবাক্যের চিহ্ন হচ্ছে A-বাক্য। বাক্যের মধ্যে 'সকল', 'সমস্ত', 'সব', 'প্রত্যেক', 'যেকোনো', 'প্রতিটি' থাকলে যৌক্তিক আকারে রূপান্তর করার সময় তা 'A' বাক্য হবে। যেমন- 'প্রত্যেক মানুষ ভুল করে।'

যৌক্তিক আকার: A- সকল মানুষ হয় তারা যারা ভুল করে। দ্বিতীয়ত, বাক্যের মধ্যে 'সকল', 'সমস্ত', 'সব', 'প্রত্যেক', 'যেকোনো', 'প্রতিটি' থেকে বাক্যটি নঞর্থক হলে যৌক্তিক আকারে রূপান্তর করার সময় বাক্যটি হবে 'O'-বাক্য। যেমন- 'সকল মানুষ সৎ নয়।' যৌক্তিক আকার: ০-কিছু মানুষ নয় সৎ। তৃতীয়ত, বাক্যের মধ্যে 'সর্বদা', 'সর্বত্র', 'অবশ্যই', 'সম্পূর্ণরূপে', 'একান্তভাবে' শব্দগুলো থেকে যদি বাক্যটি সদর্থক হয়, তাহলে যৌক্তিক আকারে রূপান্তর করার সময় বাক্যটি হবে 'A'-বাক্য। যেমন- 'ধার্মিক লোকেরা সর্বদাই সম্মানিত।' যৌক্তিক আকার: A-সকল ধার্মিক লোক হয় সম্মানিত। চতুর্থত, বাক্যের মধ্যে 'সর্বদা', 'সর্বত্র', 'অবশ্যই', 'সম্পূর্ণরূপে', 'একান্তভাবে' শব্দগুলো থেকে বাক্যটি নঞর্থক হলে যৌক্তিক আকারে প্রকাশ করার সময় বাক্যটি হবে 'O'-বাক্য। যেমন- 'ধনী লোকেরা সম্পূর্ণরূপে সুখী নয়।' যৌক্তিক আকার: ০-কিছু ধনী লোক নয় সুখী।

 

5 views

Related Questions