1 Answers

উদ্দীপকে শাহিনের বক্তব্যে যুক্তিবিদ্যা ও গণিতের মাঝে সাদৃশ্যের সম্পর্ক খুঁজে পাওয়া যায়। যুক্তিবিদ্যার মূলভিত্তি 'চিন্তন' অন্যদিকে গণিতের ভিত্তিও 'চিন্তন ক্রিয়া'। চিন্তন থেকে যেমন যুক্তিবিদ্যার মৌলিক নিয়মের উদ্ভাবন হয়, তেমনি চিন্তন থেকে গাণিতিক যুক্তি ও উক্তির সৃষ্ট গণিতের প্রতিজ্ঞাও প্রমাণিত হয়। যুক্তিবিদ্যায় যেমন পূর্বানুমান রয়েছে এবং অনুমানের উপর ভিত্তি করেই যুক্তির বৈধতা- অবৈধতা নিরূপণ করা হয়, তেমনি গাণিতিক সমস্যা সমাধানেও একই রকম অনুমান বা পূর্বানুমানের আশ্রয় গ্রহণ করতে হয়। যুক্তিবিদ্যার কিছু স্বতঃসিদ্ধ ও প্রামাণিক যৌক্তিক নিয়মাবলি রয়েছ। যেমন- 'অভেদ নিয়ম', 'বিরোধ নিয়ম' এবং 'পর্যাপ্ত হেতু নিয়ম'। তেমনি গণিতের ক্ষেত্রেও কিছু স্বতঃসিদ্ধ ও প্রামাণিক সূত্র ও অনুসিদ্ধান্ত রয়েছে। যেমন, (a + b)² = a² + 2ab + b²; ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ; ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর; cos² + sin² = 1 ইত্যাদি। যুক্তিবিদ্যার ক্ষেত্রে বিশেষ করে অবরোহ যুক্তিবিদ্যার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে হেতুবাক্যকে আমরা পূর্ব থেকেই স্বীকার করে নিই এবং হেতুবাক্যকে সত্য বা স্বতঃসিদ্ধ বলে স্বীকার করি, তেমনি গণিতের ক্ষেত্রেও আমরা গণিতের সূত্রাবলি ও অনুসিদ্ধান্তগুলোকে সত্য বা স্বতঃসিদ্ধ বলে মেনে নিই।

উপর্যুক্ত আলোচনা থেকে দেখা যায় যে, যুক্তিবিদ্যা ও গণিতের তত্ত্বগত ভিত্তি এক ও অভিন্ন। ব্যবহারিক ও প্রায়োগিক ক্ষেত্র পৃথক ও ভিন্ন হলেও যুক্তির জ্ঞানও গণিতের জ্ঞান চিন্তন প্রক্রিয়া থেকে উৎসারিত।

4 views

Related Questions