1 Answers
উদ্দীপকে তাথৈ মনে করে, কোনো ঘটনার পর্যাপ্ত শর্ত হলো সেই সকল শর্তের সমষ্টি যাদের উপস্থিতিতে উক্ত ঘটনাটি অবশ্যই ঘটবে। কারণ হলো শর্তের সমষ্টি। এটি কোনো একক ঘটনা নয়। একটি শর্ত হলো কারণের একটি অপরিহার্য অংশ এবং কার্য সৃষ্টি করার জন্য প্রয়োজনীয়। কারণের আরেকটি শর্তের নাম হলো পর্যাপ্ত শর্ত। এ শর্তের মূলকথা হলো যে শর্তের উপস্থিতিতে কোনো ঘটনা অবশ্যই ঘটবে সে শর্তকে ঐ ঘটনার পর্যাপ্ত শর্ত বলে। যুক্তিবিদ মিল তাঁর 'A System of Logic' গ্রন্থে বলেন "কোনো ঘটনার পর্যাপ্ত শর্ত হলো সে সকল শর্তের সমষ্টি যাদের উপস্থিতিতে উক্ত ঘটনাটি অবশ্যই ঘটবে।" যেমন- অক্সিজেনের উপস্থিতি দহন কার্যের পর্যাপ্ত শর্ত নয়। পর্যাপ্ত শর্ত হলো দাহ্য বস্তুর উপস্থিতি, নির্দিষ্ট তাপমাত্রা, অগ্নিসংযোগ, অক্সিজেনের উপস্থিতি ইত্যাদি। আবশ্যিক শর্ত অনেক- হতে পারে। তবে সকল আবশ্যিক শর্তই পর্যাপ্ত শর্তের অন্তর্ভুক্ত। আবশ্যিক শর্তের সমষ্টিই হলো পর্যাপ্ত শর্ত। যেমন- বিষপান করলে মৃত্যু ঘটে। কিন্তু বিষপানই মৃত্যুর একমাত্র কারণ নয়। বিষপান ছাড়াও অন্য উপায়ে মৃত্যু ঘটতে পারে। কাজেই বিষপান মৃত্যুর পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্তের অন্যান্য উদাহরণ হলো বাস দুর্ঘটনায় মৃত্যু, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু।
উপরের পর্যাপ্ত শর্তের আলোচনা থেকে দেখা যায় যে, কারণ থেকে কার্যের অনুমান করা যায় কিন্তু কার্য থেকে কারণ অনুমান করা যায় না।