1 Answers

সাইফুলের বক্তব্যে আকাইদের খতমে নবুয়তের বিষয়টি লঙ্ঘিত হয়েছে। কারণ সে মনে করে, হযরত মুহাম্মদ (স.)-এর পর গোলাম আহমদ কাদিয়ানিকে নবি হিসেবে বিশ্বাস করা জরুরি। অথচ পবিত্র কুরআনে মহানবি (স.)-কে সর্বশেষ নবি হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও মহানবি (স.) বলেছেন, "আমিই সর্বশেষ নবি, আমার পরে আর কোনো নবি নেই।” (মুসলিম)

মুমিনের বাবার বক্তব্য হলো- প্রকৃত ইমানদার হতে হলে ইসলামের মৌলিক বিষয়সমূহের ওপর অবশ্যই ইমান রাখতে হবে। তার এ বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ইসলামের মৌলিক বিষয় ৭টি। যথা- 

১. আল্লাহর প্রতি বিশ্বাস, 

২. ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 

৩. আসমানি কিতাবে বিশ্বাস, 

৪. নবি- রাসুলগণের প্রতি বিশ্বাস, 

৫. আখিরাতে বিশ্বাস, 

৬. তকদিরে বিশ্বাস ও 

৭. মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। 

এগুলোতে পূর্ণ ইমান রাখতে হয়। এর কোনো একটিতে ইমান না রাখলে সে মুমিন থাকে না। যেমন উদ্দীপকের সাইফুল নবি-রাসুলগণের প্রতি বিশ্বাসে বিকৃতি ঘাটিয়েছে। তাই তার ইমান বিনষ্ট হয়েছে। এজন্যই মনিরের বাবা উক্ত বক্তব্য দিয়েছেন, যা ইমানদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

4 views

Related Questions