1 Answers

আকাইদ অনুযায়ী রাফিদের কর্মকান্ড শিরক।

রাদিফ শাহজালাল (র.)-এর মাজারে গিয়ে তার সাহায্য চায়। সে বলে, “হে আল্লাহর অলি! আমাকে সরকারি মেডিকেলে চান্স পাইয়ে দাও।” আর এ প্রার্থনা শিরকের অন্তর্ভুক্ত। এভাবে দোয়া করার কোনো যৌক্তিকতা নেই। কারণ মৃত ব্যক্তি কখনো কোনো জীবিত মানুষের বা অন্য কারও কোনো উপকার বা ক্ষতি করতে পারে না, তাই সে মৃত শাহজালাল (র.)-এর কাছে সাহায্য চেয়ে শিরক করেছে। তাছাড়া তার মধ্যে হতাশাও রয়েছে। সেজন্য সে মসজিদের ইমামকেও এ বিষয়ে আল্লাহর কাছে দোয়া করতে অনুরোধ করে। মূলত রাফিদের উচিত ছিল সরাসরি আল্লাহর দরবারে সাহায্য চাওয়া। কারণ আল্লাহ তায়ালা বলেছেন, "তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব।” পবিত্র কুরআনে আরও কথা বলা হয়েছে, "নিশ্চয় আপনি আহ্বানকারীর ডাকে সাড়া প্রদানকারী।” সুতরাং সকল অবস্থায় বান্দা শুধু আল্লাহর কাছেই প্রার্থনা করবে।

উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, রাদিফের কর্মকাণ্ড সম্পূর্ণ অযৌক্তিক ও শিরকযুক্ত। যা মুমিন জীবনে কাম্য নয়।

4 views

Related Questions