1 Answers
কাজলের কাজটি মানবসেবার অন্তর্ভুক্ত। কারণ তিনি একটি অনাথ প্রতিবন্ধী শিশুকে পথের পাশে কাঁদতে দেখে তাকে বুকে তুলে এবং বাড়িতে নিয়ে আসেন।
অনাথ ছেলেকে বাড়িতে নিয়ে আসার কারণে কাজলের স্ত্রী তাকে তিরস্কার করে বলে, "একজন পথে পাওয়া শিশুর প্রতি তোমার এ আচরণ হাস্যকর।" কাজলের স্ত্রীর মন্তব্যটি অমানবিক ও অনৈসলামিক। কেননা কাজল পথ থেকে যে শিশুটিকে তুলে আনে সে ছিল আশ্রয়হীন এবং প্রতিবন্ধী। এদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে না দেওয়া অত্যন্ত অন্যায়। এ মর্মে রাসুলুল্লাহ (স.) বলেছেন, “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না।” (বুখারি) তিনি আরও বলেছেন, "মুসলমান মুসলমানের ভাই। সে তার প্রতি অত্যাচার করবে না। তাকে লাঞ্ছিত করবে না এবং তাকে তুচ্ছতাচ্ছিল্য করবে না। তিনি বুকের দিকে ইশারা করে তিনবার বললেন, তাকওয়া এখানে। নিজ মুসলিম ভাইকে তুচ্ছতাচ্ছিল্য ও ঘৃণা করা অন্যায়। প্রত্যেক মুসলিমের জন্য অন্য মুসলিমের রক্ত, সম্পদ ও সম্মান সবই হারাম।” (মুসলিম) উক্ত হাদিসের মাধ্যমে বোঝা যায়, কাজলের স্ত্রীর মন্তব্যে প্রতিবন্ধী শিশুকে তাচ্ছিল্য করার পাশাপাশি কাজলকেও হেয় প্রতিপন্ন করা হয়েছে, যা উক্ত হাদিসের ভাষ্যমতে অন্যায়। সুতরাং কাজলের স্ত্রীর উচিত তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া এবং মানুষের প্রতি বিশেষ করে অসহায় মানুষের প্রতি ভালোবাসার হাত সম্প্রসারিত করা।