1 Answers

উদ্দীপকের কুনালের বক্তব্যের সাথে ভাববাদী দার্শনিক ও যুক্তিবিদ যোসেফের বৈসাদৃশ্য নয় বরং সাদৃশ্য বিদ্যমান। যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা সম্পর্কে যোসেফ যুক্তিবিদ্যাকে তাঁর আলোচনায় বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন যুক্তিবিদ্যা হলো এমন একটি বিজ্ঞান যা চিন্তনক্রিয়ার সাধারণ ও সার্বিক নীতিমালা নিয়ে আলোচনা করে। দৈনন্দিন জীবনে আমরা যেসব নীতিমালা নিয়ে চিন্তা করি, যুক্তিবিদ্যা তার বিজ্ঞানসম্মত আলোচনা করে। কোনো বিষয় সম্পর্কিত চিন্তা পাওয়া যায় বিভিন্ন বিজ্ঞানের মধ্যে। যেমন- গ্রহ-নক্ষত্র সম্পর্কিত চিন্তা পাওয়া যায় জ্যোতির্বিজ্ঞানে, উদ্ভিদ সম্পর্কিত চিন্তা পাওয়া যায় উদ্ভিদবিজ্ঞানে, প্রাণী সম্পর্কিত চিন্তা পাওয়া যায় প্রাণিবিজ্ঞানে ইত্যাদি। এসব বিজ্ঞানের মধ্যেই যুক্তিবিদ চিন্তার সার্থক নীতিমালা খুঁজে পায়। এজন্য বলা হয় “যুক্তিবিদ্যা হলো সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান।" যুক্তিবিদ্যাকে যাঁরা 'কলা' বলে অভিহিত করেছেন, আসলে কোনো অর্থেই যুক্তিবিদ্যাকে 'কলা' বলে অভিহিত করা যায় না। কারণ কলাবিদ্যা সম্পর্কে এরিস্টটল যা বলেছেন, তাতে যুক্তিবিদ্যাকে অন্তত কলাবিদ্যা বলা যায় না। এরিস্টটলের মতে, 'কলাবিদ্যা বস্তুর মধ্যে পরিবর্তন ঘটায়। যুক্তিবিদ্যা কোনো বিষয় সম্পর্কিত চিন্তার পরিবর্তন সাধনের জন্য কাজ করে না। যুক্তিবিদ্যার কাজ হচ্ছে বিজ্ঞানসম্মত চিন্তা বা যুক্তির স্বরূপ আলোচনা করা।' তবে যুক্তিবিদ্যা কাউকে যুক্তিবিদ হতে শিক্ষা দেয় না। যুক্তিবিদ্যার কাজ হলো একটি আদর্শের আলোকে বৈধ-অবৈধ যুক্তির স্বরূপ নির্ণয় করা। যে আদর্শের আলোকে যুক্তিবিদ্যা বৈধ ও অবৈধ ন্যায়ের মূল্যায়ন করে, সেই আদর্শের প্রেক্ষিতে যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিদ্যা হিসাবে অভিহিত করা যায়, কিন্তু কলাবিদ্যা হিসাবে অভিহিত করা যায় না।

5 views

Related Questions