1 Answers

'উদ্দীপকের বক্তব্যে যুক্তিবিদ সি. আই. লুইসের মতামত প্রতীয়মান'- এ উক্তির সাথে আমি একমত। কোনো বিশেষ যুক্তি বা চিন্তার বৈধতা-অবৈধতা প্রতীকী যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় নয়, বরং বৈধ বা অবৈধ যুক্তি চিন্তার আকারই হলো প্রতীকী যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। যুক্তিবিদ সি. আই. লুইসের মতে, প্রতীকী যুক্তিবিদ্যার তিনটি দিক রয়েছে। যথা-

১. প্রতীকী যুক্তিবিদ্যা ধারণা জ্ঞাপক চিত্রধর্মী, কারণ এটি ধারণাজ্ঞাপক চিহ্ন হিসেবে ×, +, -, ÷, = সরাসরি একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে।

২. প্রতীকী যুক্তিবিদ্যা অবরোহধর্মী কারণ এটি অল্পসংখ্যক বিবৃতি প্রদান করে। অর্থাৎ সিদ্ধান্তের ব্যাপকতা কখনোই আশ্রয়বাক্যের ব্যাপকতা অতিক্রম করে যেতে পারে না। আর প্রতীকধর্মী পদ্ধতিতে এই অবরোহ পদ্ধতির যথার্থ প্রয়োগ পরিলক্ষিত হয়। যেমন-

  p v q
    p
q

৩. প্রতীকী যুক্তিবিদ্যা গ্রাহক প্রতীকধর্মী। এখানে গ্রাহক প্রতীকের বহুল ব্যবহার লক্ষ করা যায়। গ্রাহক প্রতীক হলো এমন প্রতীক, যে প্রতীকের চিহ্নের স্থানে অন্য কোনো বিশেষ শ্রেণির অন্তর্গত কোনো কিছুকে প্রতিস্থাপিত করা হয়। গ্রাহক প্রতীকের মান পরিবর্তনশীল। যেমন- যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। এ বাক্যটিতে গ্রাহক প্রতীক ব্যবহারের যে ফল পাওয়া যায় তা হলো- যদি p তবে ৭.

4 views

Related Questions