1 Answers
হ্যাঁ, আমি উদ্দীপকের নির্মলের শেষ উক্তিটির সাথে একমত যে, কম্পিউটার জানা থাকলে চাকরির অভাব হবে না। আত্মনির্ভরশীল হতে হলে কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই। কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকলে বিশ্বকে চেনা যায়। বিশ্বজগতের মানুষের সাথে পরিচিতি লাভ করা যায়। কম্পিউটার মানব সভ্যতার এমন এক আবিষ্কার যা মানুষকে পুরো বিশ্ব হাতের মুঠোয় রাখার ক্ষমতা দিয়েছে। এর মাধ্যমে Type Writer, ছবি আঁকা, Website, Internet, TV দেখা, গান শোনা, গাণিতিক হিসাবে নিকাশ, ব্যাংকিং সিস্টেম, লাইব্রেরি ব্যবস্থাপনা খুব দ্রুত করা সম্ভব। বর্তমান বিশ্বের সমগ্র ব্যবস্থাই কম্পিউটার নির্ভর। এর ফলে কেউ যদি কম্পিউটার সম্পর্কে অজ্ঞ হয় তবে সে কোনো কাজই করতে পারবে না। কোথাও তার চাকরির সুযোগ হবে না। যদি অন্যান্য বিষয়ের পাশাপাশি সে কম্পিউটার সম্পর্কে দক্ষ হয় তবে তার চাকরির কোনো অভাব হবে না বরং যেকোনো চাকরিতেই সে আরও উন্নতি করতে পারবে। এছাড়া সে নিজে Website তৈরি করে বিক্রি করতে পারবে। Internet-এর মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে কাজ নিয়ে আত্মনির্ভনশীল হতে পারবে। সর্বোপরি কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকলে বিশ্বকে চেনা যায়। বিশ্বজগতের মানুষের সাথে পরিচিতি লাভ করা যায়। তাই নির্মলের উক্তিটি যথার্থ।