1 Answers

বন্ধু নির্মলের বক্তব্যে স্যারের যে বক্তব্য ফুটে উঠে, তা আরোহ যুক্তিবিদ্যা বইয়ের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে ইঙ্গিত করে।

প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসারে বিশ্বপ্রকৃতির সবকিছুতেই নিয়মের রাজত্ব। অর্থাৎ একই পারিপার্শ্বিক অবস্থায় প্রকৃতি সবসময় একই আচরণ করে। এ একানুরূপতাকেই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বলে। এ নীতিতে অবিচল আস্থা আছে বলেই আমরা জ্ঞাত থেকে অজ্ঞাতে, কিছু থেকে সবার উদ্দেশে লম্ফ নিই। কারণ এ নীতির মূলকথা হলো, 'প্রকৃতির রাজ্যে অনিরীক্ষিত ঘটনাগুলোর মতোই হবে।'- এ কথা স্বীকার করার ফলেই আমরা মাত্র কয়েকজন মানুষের মৃত্যুর ঘটনা দেখে সব মানুষের মরণশীলতা সম্পর্কে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করতে সমর্থ হই। প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষের জন্ম হয়, আবার একই নিয়ম অনুযায়ী মৃত্যু হয়। 'জন্মিলে মৃত্যু হবেই।' -এ উক্তিটি অবধারিত সত্য। মরণশীলতা হলো প্রকৃতির বিধান।

তাই বলা যায়, স্যারের বক্তব্য 'প্রকৃতির নিয়মে সব মানুষই মারা যায়।' কথাটি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির একটি অংশ। কারণ প্রকৃতিতে আমরা এখন পর্যন্ত এমন কোনো মানুষ দেখিনি, যে অমরত্ব লাভ করেছে। তাই বলা যায়, মানুষের মৃত্যু প্রকৃতির স্বাভাবিক নিয়মেই ঘটে থাকে; মানুষের কোনো সাধ্য নেই তার ব্যতিক্রম ঘটানোর।

6 views

Related Questions