1 Answers
উদ্দীপকে সৃষ্টি কর্মকর্তা বলেছিলেন, 'ধান উৎপাদনের ক্ষেত্রে বালাই ব্যবস্থাপনা বিষয়টি গুরুত্বপূর্ণ'। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। বাংলাদেশের মোট আবাদি কৃষি জমির প্রায় ৮০ ভাগে ধান চাষ করা হয়। খাদ্যশস্য ও অর্থনৈতিক দিক উভয় বিবেচনায় ধান চাষ লাভজনক। তাই ধানের ভালো ফলন লাভের জন্য অবশ্যই বালাই ব্যবস্থাপনা বিষয়টি গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে আউশ, আমন ও বোরো এই তিন মৌসুমে বিভিন্ন ক্ষতিকর পোকার আক্রমণ দেখা যায়। ধান গাছের বৃদ্ধি পর্যায় অনুসারে আক্রমণকারী পোকার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- i. চারা অবস্থায়: থ্রিপস, সবুজ পাতা ফড়িং, ঘাস ফড়িং, উড়চুঙ্গা ইত্যাদি। ii. প্রাথমিক কুঁড়ি অবস্থা: মাজরা পোকা, সবুজ পাতা ফড়িং, পামরী ইত্যাদি। iii. কুশি অবস্থায়: মাজরা পোকা, সবুজ পাতা ফড়িং, পামরী পোকা ইত্যাদি। উল্লিখিত পোকার আক্রমণে আউশ মৌসুমে প্রায় ২৪% ফলন নষ্ট হয়, আমন মৌসুমে প্রায় ১৮% ফলন নষ্ট হয় এবং বোরো মৌসুমে প্রায় ১৩% ফলন নষ্ট হয়। তাই ধানের উচ্চ ফলন পেতে হলে চারা অবস্থা থেকে পোকা দমনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুবা ফসলের ভালো ফলন পাওয়া সম্ভব নয়।
পরিশেষে বলা যায় ধানের উচ্চ ফলন লাভের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ধানের গুরুত্ব অপরিসীম। তাই ধান উৎপাদনের ক্ষেত্রে ভালো ফলন প্রাপ্তির জন্য কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটি যথাযথ ছিল।